অর্ধ-বার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা ২০২৬ এর উত্তরপত্র প্রদর্শন সংক্রান্ত
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী, অভিভাবক, শিকক্ষকসহ সংশ্লিষ্ঠ সকলকে অবগত করা যাচ্ছে যে, অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা ২০২৬ এর উত্তরপত্র ২৩ এবং ২৬ জুলাই ২০২৬ তারিখে প্রদর্শন করা হবে। এখানে উল্লেখ্য যে, ২৩ তারিখ, বৃহস্পতিবার তৃতীয় থেকে দশম শ্রেণির প্রভাতি শিফটের (শুধুমাত্র ছাত্রীদের) উত্তরপত্র প্রদর্শন করা হবে। সময়: সকাল ৯:০০ টা। শেষ হওয়ার সম্ভাব্য সময় ১:৩০। শিক্ষার্থীদের সাথে অভিভাবক হিসেবে শুধুমাত্র বাবা/মা আসতে পারবে। যে সকল শিক্ষার্থী এবং অভিভাবক খাতা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল ৯:০০ টার মধ্যে স্কুলে প্রবেশ করবেন। অপরদিকে ২৬ জুলাই, ২০২৬ তারিখ রবিবার তৃতীয় থেকে দশম শ্রেণির দিবা শিফটের (শুধুমাত্র ছাত্রদের) উত্তরপত্র প্রদর্শন করা হবে। সময়: সকাল ১১:০০ টা। শেষ হওয়ার সম্ভাব্য সময় ৩:০০। শিক্ষার্থীদের সাথে অভিভাবক হিসেবে শুধুমাত্র বাবা/মা আসতে পারবে। যে সকল শিক্ষার্থী এবং অভিভাবক খাতা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল ১১:০০ টার মধ্যে স্কুলে প্রবেশ করবেন। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়য়ে উত্তরপত্র না দেখতে পারলে পরবর্তীতে আর দেখা যাবে না। তাই সবাইকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য অনুরোধ করা হলো।
প্রফেসর শিবজিত কুমার নাগ
অধ্যক্ষ
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ।
