নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাহিত্য পাঠ প্রতিযোগিতা ২০২৬
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাহিত্যপ্রীতি বৃদ্ধি এবং সৃজনশীলতা চর্চাকে উৎসাহিত করতে প্রতিষ্ঠানে একটি বর্ণাঢ্য 'সাহিত্য পাঠ প্রতিযোগিতা'র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি ২২/০৯/২০২৬ তারিখ সকাল ১০:৩০ টায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে অংশগ্রহণের জন্য আহবান করা হলো।
সাহিত্যপাঠ, আবৃত্তি, চিত্রাংকন, অভিনয়, নাচ ও গান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৮/০৯/২০২৬ তারিখ সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে।
অধ্যক্ষ
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ
