স্বাস্থ্য বিষয়ক সেমিনার
১৩/০৭/২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর হল রুমে, স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জেলা সিভিল সার্জন অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন পাবনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি, জনাব আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশক্রমে
প্রফেসর শিবজিত কুমার নাগ
অধ্যক্ষ
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ
