
সহকারী প্রধান শিক্ষক
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শিক্ষাই আলো জেলা প্রশাসন, পাবনা পরিচালিত, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ একটি সৃজনশীল সহশিক্ষা প্রতিষ্ঠান।
অত্যন্ত আনন্দের ও গৌরবের সাথে জানাচ্ছি যে, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুদৃঢ় শৃঙ্খলা এবং শিক্ষার গুণগত মান ধরে রাখার ফলশ্রুতিতে 'পাবনা কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজ' মাধ্যমিক পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায়। । এই গৌরবময় অর্জনে আমি পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মীবৃন্দ, এবং কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
একটি তথ্যসমৃদ্ধ ও আধুনিক উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মাঝেই সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। আমাদের দায়িত্ব হলো উপযুক্ত পরিবেশ, সঠিক দিকনির্দেশনা এবং স্নেহ-ভালোবাসার মাধ্যমে সেই প্রতিভার বিকাশ ঘটানো। আমরা কেবল জিপিএ-৫ অর্জনের পেছনে ছুটি না, বরং শিক্ষার্থীদের একজন সৎ, মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীগণ প্রতিষ্ঠানের যেকোনো তথ্য, নোটিশ এবং একাডেমিক কার্যক্রমের আপডেট খুব সহজেই জানতে পারবেন। আশা করি, ডিজিটালাইজেশনের এই যুগে এই ওয়েবসাইটটি আমাদের সাথে আপনাদের যোগাযোগকে আরও সহজ ও গতিশীল করবে।
প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও আমাদের প্রিয় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
ধন্যবাদান্তে,
মোঃ মাহমুদুল হক (আলাউদ্দীন)
সহকারী প্রধান শিক্ষক
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, পাবনা।